রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

রাজবাড়ী জেলা পুলিশ ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে মোঃ বাদশা মন্ডল (২৬) নামে একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার বাড়াইজুড়ি গ্রামের আব্দুল কাদের মন্ডলের ছেলে।

রবিবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ফেরি ঘাটের উত্তর পাশে পদ্মা নদীর পাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে এনএসআই-এর জুনিয়র ফিল্ড অফিসার মোঃ হাবিবুল বাশার এবং ফিল্ড স্টাফ মোঃ সোহেল রানা রাজবাড়ী সদর থানায় তথ্য দেন যে ধাওয়াপাড়া ফেরি ঘাটের কাছে একটি ট্রলারে একজন লোক অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। পুলিশ ও এনএসআই’র যৌথ অভিযানে এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে বাদশা মন্ডলকে আটক করে। তার কাছ থেকে একটি সিলভার রংয়ের দেশীয় তৈরি দোনালা পাইপগান এবং দুইটি শর্টগানের লিডবল কার্তুজ জব্দ করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) এসআই মিজানুর রহমান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত বাদশা মন্ডলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১১

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১২

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৩

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৪

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৫

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৭

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৮

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৯

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

২০