রাজবাড়ীতে অস্ত্র ও মাদকসহ নারী গ্রেফতার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৭ জানুয়ারী ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে অস্ত্র ও মাদকসহ নারী গ্রেফতার

রাজবাড়ীতে একটি ওয়ান শুটারগান, তিনটি কার্তুজ ও ৫০ পিস ইয়াবাসহ রুশনী খাতুন (৩২) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা  (ডিবি) পুলিশ। রুশনী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মাসুদ রানার স্ত্রী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে রুশনীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানে রুশনীর দেওয়া তথ্য অনুযায়ী তার বসতঘরের মাটির মেঝে খুঁড়ে তোয়ালে মোড়ানো একটি প্লাস্টিকের বস্তা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। অভিযান চলাকালে রুশনীর স্বামী মাসুদ রানা পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম বলেন, “রুশনী ও তার স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে। ওই অভিযোগ তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটারগান, তিনটি কার্তুজ এবং ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি মাসুদ রানাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়াও রুশনীর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১০

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১১

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১২

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৩

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৪

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১৫

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৬

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১৭

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৮

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২০