কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩ - Rajbari
মেহেদী হাসান
১৬ জুন ২০২৬, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

রাজবাড়ীর কালুখালীতে হাওলাতি টাকা দিতে না পারায় জামায়াত ইসলামীর কর্মী আশাদুল ইসলাম (২২) কে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে দেয়। এ মামলার রহস্য উদঘাটন ও ৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশাদুল কালুখালী উপজেলার বিল মানুষমারী গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলো, কালুখালী উপজেলার মদাপুর গ্রামের কাউসার শেখের ছেলে মোঃ মিজান শেখ (২৪), পশ্চিম রতনদিয়া গ্রামের আসমত মন্ডলের ছেলে মোঃ আনোয়ার মন্ডল (৪৪), সুর্য্যদিয়া গ্রামের শাহাজউদ্দিনের ছেলে মোঃ আব্দুল করিম মোল্লা (৩৫)।

গত সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭ টার সময় কালুখালী থানার মদাপুর ইউনিয়নের সূর্য্যদিয়া গ্রামের মাদ্রাসার পিছনে পাট ক্ষেতে আশাদুল ইসলাম (২২) অগ্নিদগ্ধ অবস্থায় মরদেহ লাশ পাওয়া যায়। এ ঘটনায় আশাদুল ইসলামের বাবা শাহজাহান মন্ডল বাদী হয়ে সোমবার কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে কালুখালী থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা নিবিড়ভাবে মামলার তদন্ত কার্যক্রম চলমান রাখে।

তদন্তকালে জানা যায় যে, আসামী মিজান শেখের কাছ থেকে আশাদুল ইসলাম ৪ মাস আগে ৬৮ হাজার টাকা ধার নেয়। সময়মত ধারের টাকা পরিশোধ করতে না পারায় পূর্বে থেকেই তাঁদের মধ্যে বিরোধ চলমান ছিল। এরই প্রেক্ষিতে পূর্বপরিকল্পিতভাবে আসামী মিজান শেখ ও তার সহযোগিরা মিলে আশাদুলকে হত্যা করাসহ মরদেহে আগুন লাগিয়ে দেয়।

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকারের নেতৃত্বে কালুখালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্যদের সমন্বয়ে একটি চৌকস টিম মঙ্গলবার (১৬ জুন) যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলায় সম্পৃক্ত মোঃ মিজান শেখ, মোঃ আনোয়ার মন্ডল, মোঃ আব্দুল করিম মোল্লাদেরকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ধসঢ়;) মোঃ শামসুল হক বলেন, মঙ্গলবার গ্রেপ্তারকৃত ৩জন আসামীকে আদালতে প্রেরণ করা হয় এবং অন্যান্য অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত পূর্বক গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে আসামী মোঃ মিজান শেখ রাজবাড়ী আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এসময় হত্যাকান্ডের ঘটনায় ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি রক্তমাখা হেলমেট, ১টি এসএস পাইপ (রড) ও ১টি লোহার ফোল্ডিং স্টিক উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০