পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত - Rajbari
মাসুদ রেজা শিশির 
১৩ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে ।

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, স্টার্টআপ ধারণা ও সৃজনশীল উদ্ভাবন উপস্থাপন করে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আব্দুস সালাম মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চান। শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে হবে, যাতে আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি।” তিনি এ ধরনের আয়োজনের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: রফিকুল ইসলাম, পাংশা কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবি এম আব্দুল হান্নান। শোকেসিং প্রোগ্রামে অংশগ্রহণ করে কাজী আব্দুল মাজেদ একাডেমী, নূরজ্জামান মিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, পাংশা মহিলা কলেজ, পাংশা সরকারি কলেজ, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, কসবামাজাইল আতাহার হোসেন হাইস্কুল, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, হাবাসপুর কাসিমবাজার রাজ হাইস্কুল, পাংশা শাহজুই কামিল মাদরাসা, পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসা এবং পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও আইডিয়া মূল্যায়ন শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ তৃতীয় স্থান, পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসা দ্বিতীয় স্থান এবং কাজী আব্দুল মাজেদ একাডেমী প্রথম স্থান অর্জন করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০