গোয়ালন্দে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৫, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বাদ আসর গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ জিয়াউর রহমান ও তার পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশের কল্যাণে দোয়া করা হয়। দোয়া মাহফিলের আগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাসেম মন্ডল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা। আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন, পৌর এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দও অংশ নেন। সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের স্বাধীনতা সংগ্রামে অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। তারা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

১

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

২

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

৩

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

৪

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

৫

কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৬

নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৭

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৮

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

৯

গোয়ালন্দে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট’ যানবাহন থেকে নেমে ফেরিতে উঠায় ভোগান্তি

১১

কর্মকর্তা-কর্মচারী ছাড়া তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

১২

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

১৩

কালুখালীতে মোটর শোভাযাত্রার কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় আহত ৬

১৪

নৈরাজ্যের বিরুদ্ধে হারুন অর রশিদ এমপি’র নেতৃত্বে মোটর শোভাযাত্রা 

১৫

রাজবাড়ীর এক উপ‌জেলা ও দুই পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

১৬

বালিয়াকান্দীতে হেরোইনসহ আটক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড

১৭

বালিয়াকান্দীতে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

১৮

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে যুব-‌স্বেচ্ছা‌সেবক ও ছাত্রদ‌লের বিক্ষোভ

১৯

রাজবাড়ীতে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াচের জেলা শাখা অনুমোদন

২০