রাজবাড়ীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে সার বিক্রি করায় আসাদুজ্জামান নামে একজন সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট বাজারে সরকার কর্তৃক নির্ধারিত মূলের চেয়ে অধিক দামে সার বিক্রি করায় আসাদুজ্জামান নামে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফয়জুর রহমান মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফয়জুর রহমান বলেন, নির্ধারিত মূলের চেয়ে অধিক দামে সার বিক্রি করায় আসাদুজ্জামান নামে একজন সার ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন