রাজবাড়ী শহরজুড়ে সড়কে দুর্ভোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ অগাস্ট ২০২৫, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী শহরজুড়ে সড়কে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী পৌরসভার অধিকাংশ সড়কই এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। এতে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

দুর্ঘটনার আশঙ্কায় কোথাও কোথাও স্থানীয়রা সড়ক অবরোধ করে চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। রাজবাড়ী সদর হাসপাতালে চলাচলের গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশায় প্রতিদিনই বাড়িয়ে দিচ্ছে রোগী ও স্বজনদের দুর্ভোগ। বড় গর্তে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমনকি সড়কের একপ্রান্তে দুর্ঘটনা ও প্রাণহানির শঙ্কায় স্থানীয়রা নিজেরাই কিছুদিন আগে রাস্তা বন্ধ করে দিয়েছিলেন। এই সমস্যা শুধু হাসপাতাল সড়কে সীমাবদ্ধ নয়, সারা পৌর এলাকাজুড়েই এমন দৃশ্য। পৌরসভার ১০৮ কিলোমিটার পাকা সড়কের অধিকাংশই এখন চলাচলের অনুপযোগী। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীদের।

সড়কের বেহাল দশা ও ড্রেনেজ ব্যবস্থার দুর্দশায় বিপাকে পড়েছেন পৌর এলাকার ব্যবসায়ীরাও। সড়ক ভাঙা ও জলাবদ্ধতার কারণে দোকানে ক্রেতা আসছে না, কেউ কেউ দোকানই বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন দ্রুত সংস্কার না হলে তারা পৌরসভা ঘেরাও করবেন।

রাজবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ খান সড়কগুলোর বেহাল অবস্থার কথা স্বীকার করে জানান, ইতোমধ্যে কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগিরই সংস্কারকাজ শুরু হবে বলেও আশ্বাস দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০