দীর্ঘ সময় ফেরারি থাকার পর নিজ এলাকায় সংবর্ধিত সাবেক যুবদল নেতা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ সময় ফেরারি থাকার পর নিজ এলাকায় সংবর্ধিত সাবেক যুবদল নেতা

কামাল হোসেন : দীর্ঘ প্রায় ১৪ বছর পর নিজ এলাকায় ফিরলেন রাজবাড়ীর বৃহত্তর পাংশা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তিনি রাজবাড়ীতে পৌঁছালে কালুখালী চাঁদপুর রেলক্রসিং এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। পরে মোটরসাইকেল বহরে তিনি পাংশা পৌর এলাকার কালীবাড়ী মোড়ে আয়োজিত এক পথসভায় যোগ দেন। পথসভায় বক্তব্য রাখেন বৃহত্তর পাংশা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ, কারা নির্যাতিত জেলা ছাত্রদল নেতা মো. সজীব রাজা এবং পাংশা উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম।

পথসভায় আকরাম হোসেন মুরাদ বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্যাতন ও নিপীড়নের কারণে একাধিক চাঁদাবাজি ও অস্ত্র মামলায় আসামি করা হয়েছিল আমাকে। শারীরিকভাবেও নির্যাতন করা হয়। তাই বাধ্য হয়ে প্রায় ১৪ বছর আগে নিজ জন্মভূমি ছেড়ে ফেরা‌রি হয়েছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যাদের কারণে দেশ ছাড়তে হয়েছিল, আজ তারাই শেখ হাসিনাসহ দেশ ছেড়ে পালিয়েছে।” পথসভা শেষে নেতাকর্মীরা পাংশা পৌর শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ২০১১ সালে চাঁদাবাজি ও সন্ত্রাসসহ একাধিক মামলায় আসামি হন আকরাম হোসেন মুরাদ। এরপর থেকেই তিনি ফেরা‌রি জীবনযাপন করতে বাধ্য হন। পরবর্তীতে ওই মামলায় তিনি সাজাপ্রাপ্ত হলেও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এ সময় প্রতিপক্ষের হাতে নির্যাতিত হওয়ার অভিযোগও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে ‌জেলা উন্নয়ন সমন্ময় কমি‌টির সা‌থে অর্থ ও প‌রিকল্পনা উপ‌দেষ্টার মত‌বিনিময়

দৌলতদিয়ায় ভোগান্তিরোধে দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই -সংস্কৃতি প্রতিমন্ত্রী

মা-বাবার দ্বন্দ্বে নিষ্পাপ শিশু আল আকসার কান্না থামছে না

রাজবাড়ীতে তেলের পাম্পগুলোতে জ্বালানী তেলের সংকটে দূর্ভোগ

গোয়ালন্দে মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ

গোয়ালন্দে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ

ঈদ যাত্রা : দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের মতবিনিময়

গোয়ালন্দে সাংবাদিকদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল

স্বেচ্ছায় রাজবাড়ী জেলা ট্রাক মা‌লিক স‌মি‌তির পদ থে‌কে সহ সাধারন সম্পাদক হিরুর পদত্যাগ

১০

`ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে ৪ কোটি পরিবারে পৌঁছানো হবে’

১১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ

১২

দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

বালিয়াকান্দিতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার

১৪

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, নিঃস্ব হওয়ার পথে কৃষক

১৫

রোগীবান্ধব পরিবেশ গড়তে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

১৬

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

১৭

গোয়ালন্দে ভেজাল মশলা তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

১৮

গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৯

ঈদে দৌল‌ত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে থাক‌বে ক‌য়েকস্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থা

২০