গোয়ালন্দে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১ অক্টোবর ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা ১নং আশ্রয়ণ প্রকল্পের ৭নম্বর শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে আগুন লাগে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্তদের দাবি, অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

বুধবার সরেজমিন দেখা যায়, পুড়ে যাওয়া শেডের ধ্বংসস্তূপের মধ্যে অনেকে পোড়া জিনিসপত্র খুঁজছিলেন। কেউ আহাজারি করছিলেন, কেউবা শেষ সম্বল হারিয়ে হতাশায় ভুগছিলেন। ক্ষতিগ্রস্ত বাসিন্দা ফুলচাঁদ সরদার বলেন, “রাত তিনটার দিকে আগুনের উত্তাপে ঘুম ভেঙে যায়, কোনো কিছু বের করতে পারিনি।” আরেক বাসিন্দা সাহেদা খাতুন বলেন, “স্বামীর বিদেশ যাওয়ার জন্য কষ্টে জমানো দুই লাখ টাকাসহ সব পুড়ে গেছে।”

খবর পেয়ে বুধবার দুপুরে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া ক্ষতিগ্রস্তদের খাদ্য ও আর্থিক সহায়তা দেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে এবং ত্রাণ সহায়তার জন্য তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কর্মশালা

ব্যাক্তি উদ্দ্যো‌গে রাজবাড়ী‌ পৌরসভার ময়লা ও ড্রেন প‌রিস্কার কর‌ছেন ছাত্রদল নেতা রোমান

‘ফুলে ফুলে যেন ভুল না হয়ে যায়’ – সাংস্কৃতিক প্রতিমন্ত্রী খৈয়ম

কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল তুলে নষ্ট করলো দুর্বৃত্তরা

পাংশায় ৪ মাদকসেবীকে ৪৫ দিনের কারাদণ্ড, টাপেন্টাডলসহ গ্রেফতার ২

গোয়ালন্দে মাদকসহ ৪জন গ্রেপ্তার

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

পাংশায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম

‘প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ -সংস্কৃতি প্রতিমন্ত্রী

১০

রাজবাড়ীতে মাদকাসক্তের লাঠিপেটায় বৃদ্ধ নিহত

১১

রাজবাড়ীতে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার

১২

পাংশায় তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৩

রাজবাড়ী‌তে দুইটি বি‌দেশী পিস্তল, ৪ টি ম‌্যাগা‌জিন ও ৮ রাউন্ড গু‌লিসহ যুবক আটক

১৪

পাংশায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১৫

রাজবাড়ীতে ছয় মাদকসেবীর কারাদণ্ড

১৬

দেশকে সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো —সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন করলেন এমপি হারুন অর রশিদ 

১৮

গোয়ালন্দ প্রেসক্লাবে সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার

১৯

পাংশায় আওয়ামী লীগ কার্যালয়ে রাতের আধারে আবারও ব্যানার  

২০