শত নির্যাতন-নিপীড়ন সয়েও বেগম খালেদা জিয়া আপস করেননি —সাবু - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৯ অক্টোবর ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শত নির্যাতন-নিপীড়ন সয়েও বেগম খালেদা জিয়া আপস করেননি —সাবু

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী–২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক (সাবু) বলেছেন, “শত নির্যাতন ও নিপীড়ন সয়েও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনও কারও সঙ্গে আপস করেননি। দেশ ও দেশের মানুষকে ভালোবেসে তিনি এই মাটিতেই দৃঢ়ভাবে অবস্থান করেছেন। তাঁর সেই অটল নেতৃত্বের ফলেই বিএনপি আজ রাষ্ট্রক্ষমতার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।”
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পাংশা সরকারি কলেজ মাঠ চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
সাবেক এমপি নাসিরুল হক সাবু আরও বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারকে নির্যাতনের চরম পর্যায়ে নিয়ে গেছে। তাঁর দুই সন্তান আরাফাত রহমান কোকো ও তারেক রহমানের ওপরও নির্মম নির্যাতন চালানো হয়েছে। তবু দেশনেত্রী খালেদা জিয়া ন্যায়, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকারের পক্ষে অটল ছিলেন।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। এদেশের মানুষ গণতন্ত্র চায়, স্বাধীন বিচারব্যবস্থা চায়, এবং তারা জানে বিএনপিই সেই গণতন্ত্র পুনরুদ্ধারে সক্ষম। তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী–১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস মো. হাবিবুর রহমান (রাজা), জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক প্রমুখ নেতৃবৃন্দ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১০

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১১

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১২

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৩

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৪

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১৫

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৬

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১৭

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৮

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২০