পাংশায় ৩ দফা দাবীসহ পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি  - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় ৩ দফা দাবীসহ পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি 

Oplus_131072

মাসুদ রেজা শিশির : রাজবাড়ী জেলার সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক গন ক্লাস পরীক্ষা অফিস কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে।

জেলার পাংশা উপজেলা শহরের পাংশা মহিলা কলেজ, আইডিয়াল গার্লস কলেজে, পাইলট বালিকা বিদ্যালয়, কাজী আব্দুল মাজেদ একাডেমি, পাংশা শাহজুই কামিল মাদ্রাসা সূমহে সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পালন করতে দেখাযায়।  দাবীর মধ্যে রয়েছে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদান, ২. শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীত করা, ৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ নির্ধারণ করা।  সেই সাথে পুলিশি হামলার প্রতিবাদে তারা কর্মসূচি পালন করছে বলে জানান শিক্ষক নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এই কর্মসূচি শুরু হয়েছে।

পাংশা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পাংশা মহিলা কলেজের অধ্যপক এম এ জিন্নাহ জানান, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য আন্দোলনে পুলিশের ন্যাক্কার জনক হামলার প্রতিবাদে তারা ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ রেখেছেন। একই সঙ্গে তারা দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ বি এম ওয়াহেদুজ্জান ডাবলু বলেন রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষক আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়। এরই প্রতিবাদে আমরা কর্মবিরতিতে আছি।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা তিন দফা দাবি তুলে ধরেছেন— ১. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদান, ২. শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীত করা, এবং ৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ নির্ধারণ করা। পুলিশি হামলার ঘটনার প্রতিবাদে সোমবার থেকে সারাদেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১১

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১২

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৩

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৪

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৫

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৭

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৮

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৯

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

২০