আবুল কালাম আজাদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৪ নভেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবুল কালাম আজাদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাবরক্ষক ও রাজবাড়ীর বানিবহ এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ, যিনি জুলাই আন্দোলনের শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামি, তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বানিবহ বাজার ব্যবসায়ী ও ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে বানিবহ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, “আবুল কালাম আজাদ কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করলেও সরকারি চাকরির বেতনের তুলনায় তিনি অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছেন। সরকারি চাকরির আড়ালে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং এলাকাবাসীর জমি দখলসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত।” তারা আরও অভিযোগ করে বলেন, “সম্প্রতি বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোরশেদ আলমকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন আবুল কালাম আজাদ। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।” বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অবিলম্বে ভূমিদস্যু ও সন্ত্রাসী আবুল কালাম আজাদ এবং তার সহযোগীদের গ্রেপ্তার না করা হলে বানিবহ বাজারের সব দোকান বন্ধ রেখে অনির্দিষ্টকালের হরতালের কর্মসূচি ঘোষণা করা হবে।” বক্তারা দাবি করেন, একজন সরকারি কর্মকর্তা হয়েও আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রভাব খাটাচ্ছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, স্থানীয় সমাজসেবক রফিকুল ইসলাম, ভুক্তভোগী ব্যবসায়ী সোহেল রানা, আজিজুল হক, রুবেল হোসেনসহ অনেকে। মানববন্ধন চলাকালে পুরো বাজার এলাকায় বিক্ষোভমুখর পরিবেশ বিরাজ করে। ব্যাবসায়ীদের আশঙ্কা এ ধরনের দুর্নীতিবাজ ও সন্ত্রাসীচরিত্রের ব্যক্তির বিচার না হলে সাধারণ মানুষ প্রশাসনের প্রতি আস্থা হারাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১০

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১১

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১২

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৩

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৪

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১৫

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৬

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১৭

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৮

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২০