রাজবাড়ীতে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

রাজবাড়ীতে মাইনুদ্দিন গাজী (১৮) হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো দুই মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। মামলার আরেক আসামি বাবু ভুইঁয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন না। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর গ্রামের আব্দুল কাসেম খানের ছেলে ফয়সাল খান, আব্দুর রশিদ ব্যাপারীর ছেলে জনি ব্যাপারী (২৮), তাফা পাটোয়ারীর ছেলে নেছার পাটোয়ারী (২৮) এবং ছিদ্দিক মিজির ছেলে ইসহাক মিজি (২৯)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ মার্চ রাতে মোবাইল ফোনের মেমোরি কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়ি ফেরার পথে মাইনুদ্দিন গাজী ও তার বন্ধু নজরুলকে আটক করে লোহার পাইপ ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। গুরুতর অবস্থায় প্রথমে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মাইনুদ্দিন মারা যান। এ ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান গাজী পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক-২ বলেন, আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং জরিমানা করেছেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১০

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১১

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১২

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৩

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

১৫

৩৬ বছরের শিক্ষকতা শেষে মালতী রানী দাসকে রাজকীয় বিদায়

১৬

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

১৭

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

১৮

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

১৯

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

২০