ধানের শীষের গণজোয়ারে বেইমানরা ভেসে যাবে -ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ  - Rajbari
মাসুদ রেজা শিশির 
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষের গণজোয়ারে বেইমানরা ভেসে যাবে -ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ 

Oplus_131072

ধানের শীষের গণজোয়ারে বেইমানরা ভেসে যাবে, ধানের শীষের জনপ্রিয়তায় দিনের বেলায় যারা আমাদের সাথে থাকেন আর রাতে অন্য কিছুর চিন্তা করেন তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে।

১২ তারিখ ধানের শীষের বিজয়ের মধ্যে দিয়ে আমাদের দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, দেশের মানুষের ভাগ্যর উন্নয়ন হবে,মানুষ নিরাপদে থাকবে। ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মধ্যে দিয়ে একটা সফল সরকার গঠনে ভূমিকা রাখতে হবে।

রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী -২ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন অর রশীদ এর পক্ষে শেষ নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে পাংশা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত এই গণ মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। এর আগে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাংশা সরকারি জর্জ হাই স্কুল মাঠে এসে জমায়েত হতে থাকেন। বেলা ৪ টার দিকে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে গণমিছিল শুরু হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক সম্বলিত পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাংশা উপজেলা বিএনপির কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতেই এই শেষ নির্বাচনী গণমিছিলের আয়োজন করা হয়েছে।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সহ সভাপতি বিধান কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পৌর বিএনপি সভাপতি বাহারাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন, যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রহুল আমীন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম মিয়া, সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন, পৌর যুবদলের আহবায়ক সবুজ সরদার, উপজেলা ছাত্র দলের সভাপতি শামীম আহমেদ রুবেল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সজীব রাজা, ছাত্র দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১১

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১২

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৩

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৪

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৫

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৭

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৮

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৯

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

২০