রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ছাগল হাটে চোরাই ছাগল বিক্রির চেষ্টাকালে চুরি হওয়া ছাগল উদ্ধার ও ঘটনায় জড়িত নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ইয়াছিনের স্ত্রী বিলকিস খাতুন (৩৫), কালুখালী হুগলাডাঙ্গি গ্রামের ইসমাইল বিশ্বাসের ছেলে সোহেল রান (৩০), রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা মহল্লার ওসমান শেখের ছেলে আলামিন শেখ (২০)।

পুলিশ সূত্র জানায়, গত সোমবার (২০এপ্রিল) দুপুরের দিকে রাজবাড়ী সদর থানাধীন পাচুরিয়া ইউনিয়নের ভুদুরদিয়া গ্রামস্থ জনৈক মহিউদ্দিনের জমিতে বাধা ছিল আব্দুল জব্বার (৫২) এর বাদামী ও সাদা-কালো রংয়ের বকরি ছাগল। আব্দুল জব্বার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের রুস্তম বাকাউলের ছেলে। ছাগলটির আনুমানিক মূল্য  ২০,০০০/- (বিশ হাজার) টাকা। ওই ছাগলটি চোরেরা চুরি করিয়া নিয়া যায়।

পরবর্তীতে বিকেলের দিকে ছাগলের মালিক আব্দুল জব্বার ও স্থানীয় লোকজন সহ রাজবাড়ী থানা পুলিশের সহায়তায় রাজবাড়ী সদর থানাধীন বানীবহ বাজারস্থ ছাগলের হাট হইতে বাদীর বর্ণিত ছাগলটি উদ্ধার করে। এসময় ঘটনায় জড়িত বিলকিছ খাতুন, সোহেল রানা ও আলামিন শেখকে গ্রেফতার করে। পরবর্তীতে এই সংক্রান্তে আব্দুল জব্বার বাদী হয়ে এজাহার দায়ের করলে রাজবাড়ী সদর থানার মামলা নং- ২৮, তারিখ- ২১/০৪/২০২৬, ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, ধৃত আসামীদের প্রয়োজনীয় পুলিশ প্রহরার মাধ্যমে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । এছাড়াও ধৃত আসামী সোহেল এর বিরুদ্ধে ০৭ টি চুরি মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০