রাজবাড়ী পাংশার হাবাসপুরে পদ্মা ব্যারাজ অনুমোদন হওয়ায় দোয়া মোনাজাত ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকালে রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ হারুন-অর-রশিদ ও জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া’র উদ্দ্যোগে উপজেলার হাবাসপুর পদ্মা নদীর পাড়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত করেন প্রধান অতিথি রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক মোঃ আব্দুস সামাদ মিয়া। তিনি বলেন, এই পদ্মা ব্যারাজের রুপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজ তার সুযোগ্য সন্তান তারেক রহমান সরকার গঠনের মাত্র ৩ মাসে দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা ব্যারাজ রাজবাড়ীর হাবাসপুরে অনুমোদন দিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়ন হলে ২৬ জেলার কৃষক, সাধারন মানুষ সহ সবাই উপকৃত হবে। আশা করছি সবার সহযোগিতায় এই কাজ সম্পন্ন হবে।
পরে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্ঠা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও রাজবাড়ী-১ আসনের এমপি মোঃ হারুন-অর-রশিদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ওই এলাকায় আনন্দ মিছিল করে নেতাকর্মীরা। মিছিলটি ওই সড়ক প্রদক্ষিণ করে। এবং পরে সবাই মিষ্টিমূখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সামছুল আলম সোবহান মাস্টার, উপজেলা যবুদলের সদস্য সচিব সেলিম সরদার, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল শেখ প্রমূখ।
মন্তব্য করুন