গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১২ জুন ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর সপ্তম শ্রেণির স্কুল ছাত্রীকে গণধর্ষণ মামলার আসামী মো. রায়হান শেখ (২০) কে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১ এর সহযোগিতায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে। সে গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে।

শুক্রবার (১২ জুন) রাতে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও র‌্যাব -১ গাজীপুর বিশেষ অভিযান চালিয়ে গনধর্ষণ মামলার আসামী মোঃ রায়হান শেখকে গাজীপুর জেলা গাছা থানা এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ৯ মে রাতে প্রেমের ফাঁদে ফেলে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় নাফিস মন্ডল (১৮) নামের এক যুবককে ওই দিনই আটক করেছে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফকির পাড়া গ্রামের এলেম মন্ডলের ছেলে। ১০ মে বিকেলে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে।

ধর্ষণের শিকার কিশোরী ও তার পরিবারের সাথে কথা বলে জানা যায়, ওই কিশোরী গোয়ালন্দ মুনস্টার কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ে। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত রায়হান শেখের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।  ৯ মে রাত ১০টার দিকে রায়হান ওই স্কুলছাত্রীর বাড়ির সামনে গিয়ে তাকে ফোন করে বাইরে আসতে বলে। এ সময় ওই কিশোরী এত রাতে বের হতে অস্বীকৃতি জানালেও রায়হানের জোরাজুরিতে সরল বিশ্বাসে ঘর থেকে বের হয়। এরপর রায়হান তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে দ্রুত রওনা দেয়। এরপর তাকে নিয়ে যায় গোয়ালন্দ পৌর শহরের নগর রায়েরপাড়া এলাকার হাবি কনটাক্টরের নির্জন পুকুরপাড়ে। সেখানে প্রথমে কথিত প্রেমিক রায়হান এবং পরবর্তীতে তার বন্ধু নাফিস ওই স্কুলছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

৩

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

৫

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

৬

পাংশার রহিম হত্যা মামলায় সাদ্দাম হোসেনের যাবজ্জীবন কারাদন্ড 

৭

সাহিত্যিক ও সাংবাদিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

৮

পাংশায় চেক প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেফতার

৯

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১০

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১১

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

১২

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

১৩

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

১৪

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

১৫

গোয়ালন্দে জাতীয় যুব দিবস উদযাপন

১৬

পাংশায় জাতীয় যুব দিবস পালিত

১৭

কালুখালীতে ১৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, পিকাপসহ গ্রেপ্তার ১

১৮

রাজবাড়ীতে কারাতে বেল্ট পরিক্ষা ও বেল্ট প্রদান অনুষ্ঠিত

১৯

রাজবাড়ীতে অশ্রুসিক্ত বিদায় নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীর

২০