গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ জুন ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন সদস্য। এ সময় হাতকড়াসহ একজনকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আজ রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

গত শনিবারের অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খান। হাতকড়াসহ পালিয়ে যাওয়া তরুণের নাম মো. ফয়সাল (২৪)। তাঁর বাড়ি পোড়াভিটা এলাকায়।

সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খান বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের নিয়ে পোড়াভিটা এলাকায় অভিযান চালানো হয়। স্থানীয় এশিয়া বোডিং থেকে গাঁজা সেবনরত অবস্থায় আশীষ চন্দ্র শীল নামের একজনকে আটক করা হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে লাইলী বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে ফয়সাল নামের একজনকে আটক করে হাতকড়া পরানো হয়। বাড়ির পেছনের জানালা দিয়ে পালানোর চেষ্টাকালে লাইলীর স্বামীকে আটক করা হয়। তাঁকে ছাড়ানোর চেষ্টা করেন লাইলী। তাঁকেও আটকের চেষ্টা করলে ২৫ থেকে ৩০ জন দেশি অস্ত্র নিয়ে হামলা করে ফয়সালকে ছিনিয়ে নেয় এবং লাইলীর স্বামী পালিয়ে যান। হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিনজন সদস্য আহত হন। অবস্থা বেগতিক দেখে তাঁরা দ্রুত নিরাপদ স্থানে সরে আসেন।

এ সম্পর্কে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আবদুল্লাহ জাহিদ বলেন, ‘স্থানীয় মাদক ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে আমাদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় ভিড়ের জটলায় পড়ে হাতকড়া পড়া অবস্থায় ফয়সাল নামের একজন পালিয়ে যায়। পরে ঘাট এলাকা থেকে হাতকড়াটি উদ্ধার হলেও তাকে আটক করা সম্ভব হয়নি।’

আবু আবদুল্লাহ জাহিদ আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে পরবর্তী করণীয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ–আলোচনা চলছে। অভিযানটি যেহেতু একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে হচ্ছিল, সে ক্ষেত্রে এসি ল্যান্ড মহোদয়ও করণীয় নিয়ে ভাবতে পারেন।’

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১০

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১১

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১২

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৩

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

১৫

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১৬

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১৭

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১৮

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৯

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

২০