রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল - Rajbari
কামাল হোসেন
২৪ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ী জেলায় এ বছর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে প্রায় ১ লাখ ৫৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২৮ জুন জেলার ৪২টি ইউনিয়নের ১২৬টি ওয়ার্ডের মোট ১ হাজার ৬৬টি কেন্দ্রে থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় রাজবাড়ী জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী রোববার (২৮ জুন) দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে রাজবাড়ী জেলার মোট ২ হাজার ১৩২ জন স্বেচ্ছাসেবকের তত্বাবধানে ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ১০০ জন শিশুকে নীল রঙের ১টি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৯০০ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে করে জেলায় মোট ১ লাখ ৫৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে কিভাবে শিশুদের বুকের দুধ খাওয়ানো যায়, প্রয়োজনীয় ভিটামিন সমৃদ্ধ খাদ্যভ্যাস গড়ে তোলা সহ এসব শিশুদের স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হবে।

সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর সিভিল সার্জন এস এম মাসুদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মারুফ হোসেন, মো. সোহেল শেখ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসরাম হিরণ প্রমূখ

সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোকাররম মানজুরর সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০