পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ - Rajbari
মাসুদ রেজা শিশির 
২৫ জুন ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

রাজবাড়ীর পাংশায় স্কুল ফাঁকি দেওয়ায় অভিনব এক শাস্তি পেয়েছে চার শিক্ষার্থী। শাস্তি হিসেবে তাদেরকে সাত দিনের মধ্যে ২০০টি করে মোট ৮০০ গাছের চারা রোপণ করতে হবে। পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক বৃহস্পতিবার বিকালে এ শাস্তি প্রদান করেন।

মো. রিফাতুল হক ফেসবুক আইডিতে পোষ্ট করে বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে বিআরডিবি অফিস থেকে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান শেষে অফিসে ফেরার সময় দেখতে পাই উপজেলা পরিষদের ভেতর পূর্ব পাশের পুকুর ঘাটে স্কুল ইউনিফর্ম পরিহিত চারজন ছাত্র দাঁড়িয়ে রয়েছে। তাদেরকে জিজ্ঞাস করলে তারা বলে তারা পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং টিফিন টাইমে ছুটি নিয়ে পুকুরে সাতার কাটতে এসেছে। স্কুলে ফোন দিয়ে জানা যায় এরকম কাউকে ছুটি দেওয়া হয়নি। বিকালে চার ছাত্র তাদের অভিভাবকসহ এসে স্বীকার করে, স্যারের স্বাক্ষর জাল করে ছুটির দরখাস্ত অনুমোদনের কপি নিয়ে তারা স্কুল থেকে বের হয়েছে। তাদের অভিভাবক প্রতিশ্রুতি দেন যে এবারের মতো তাদেরকে ছেড়ে দিলে তারা ভবিষ্যতে এরকম আর করবে না। তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে ২০০টি করে গাছের চারা রোপন করার শর্তে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, উপজেলা পরিষদের ওই পুকুরটিতে এর পূর্বেও সাতার কাটতে যেয়ে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে সতর্কীকরণ সাইনবোর্ড দেওয়া আছে। যারা স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, সকল তথ্য উপজেলা প্রশাসনের কাছে রয়েছে। ভবিষ্যতে এরকম অপরাধে ধরা পড়লে কঠোর শাস্তি দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১০

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১১

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১২

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৩

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৪

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৫

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৬

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৭

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৮

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৯

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

২০