পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি - Rajbari
কামাল হোসেন
২৬ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

রাজবাড়ীর পাংশায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত জামির বিশ্বাসের কবর জিয়ারত, তার পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান এবং সংঘর্ষ-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িঘর পরিদর্শন করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ।

শুক্রবার (২৬ জুন) দুপুরে তিনি প্রথমে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামে নিহত জামির বিশ্বাসের কবর জিয়ারত করেন। পরে তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি জামির বিশ্বাস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।

এরপর এমপি হারুন অর রশিদ সংঘর্ষ-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত কশবা-মাজাইল গ্রামের বিভিন্ন বাড়িঘর পরিদর্শন করেন। তিনি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উদ্ধার করা ১৮টি গবাদিপশু প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পাংশা বাজার বণিক সমিতির সভাপতি বাহারাম সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

উল্লেখ্য, গত রোববার (২১ জুন) সকালে পাংশা উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন জামির বিশ্বাস। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর এলাকায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে, যাতে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১১

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১২

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৩

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৪

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৫

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৭

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৮

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৯

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

২০