গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ জুন ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্যাক্তির মৃত্যু হয়েছে। তিনি দৌলতদিয়া ইউনিয়নের ক্যানাল ঘাট এলাকার মৃত হামেদ শেখের ছেলে। শুক্রবার (২৬ জুন) বিকেলের দিকে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন থেকে বাবু শেখ মহররমের কাসেদ দলের সঙ্গে মাতমে অংশ নিয়ে বিভিন্ন এলাকায় শোক মিছিল করে আসছিলেন। শুক্রবার দুপুরে উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলপাড়ার মোকসেদ মৃধার ইমামবাড়ির সামনে পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে কাসেদ দলের অন্যান্য সদস্যরা তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে যে, প্রচন্ড গরমে হিটস্ট্রকে তার মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

৩

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

৫

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

৬

পাংশার রহিম হত্যা মামলায় সাদ্দাম হোসেনের যাবজ্জীবন কারাদন্ড 

৭

সাহিত্যিক ও সাংবাদিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

৮

পাংশায় চেক প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেফতার

৯

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১০

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১১

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

১২

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

১৩

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

১৪

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

১৫

গোয়ালন্দে জাতীয় যুব দিবস উদযাপন

১৬

পাংশায় জাতীয় যুব দিবস পালিত

১৭

কালুখালীতে ১৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, পিকাপসহ গ্রেপ্তার ১

১৮

রাজবাড়ীতে কারাতে বেল্ট পরিক্ষা ও বেল্ট প্রদান অনুষ্ঠিত

১৯

রাজবাড়ীতে অশ্রুসিক্ত বিদায় নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীর

২০