রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ অক্টোবর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা এলাকায় গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (৬ অক্টোবর ) দিবাগত রাত ২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়য়নের গোপালপুর শিহর আমতলী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদল ৫-৭টি যানবাহনের চালক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও মুল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। বাঁধা দিলে কয়েকজনকে মারধর করেছে।
ডাকাতের কবলে পড়া রোজিনা পরিবহনের যাত্রী কুমারখালীর কেএমআর শাহীন বলেন, ঢাকা থেকে ফেরার পথে রাত ২টার সময় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী অংশের সীমানায় দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। অল্পের জন্য রোজিনা পরিবহনে আমি ও অন্যান্য যাত্রীরা ডাকাতের কবল থেকে বেঁচে গেলেও আমাদের গাড়ির সামনে প্রায় ৫-৭টা বাস ট্রাক ও প্রাইভেট কারে দুধর্ষ ডাকাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছে। এ সকল পরিবহনে থাকা যাত্রীদের নিকট থেকে টাকা, মোবাইল সহ দামী মালামাল লুটে নিয়ে গেছে ডাকাত দল। পরিস্থিতি বেগতিক দেখে আমি খোকসা ও পাংশা থানা পুলিশকে জানালে দ্রুত দুই দিক থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় ডাকাত দল পালিয়ে যায়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন বলেন, শনিবার রাত আড়াই টার দিকে ডাকাতদল সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। ডাকাতির খবর পেয়ে পাংশা ও খোকসা থানার টহল পুলিশ যৌথভাবে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌছালে ডাকাতরা পালিয়ে যায়। সড়ক থেকে গাছ সরিয়ে ফেললে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কেউ এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দ মোড়ে ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় ট্রাক চাপায় নিহত-২

রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালক নিহত

রাজবাড়ীতে ‘ডিসি পার্ক’ উদ্বোধন

রাজবাড়ী‌তে তেল না থাকায় বন্ধ দুরপাল্লার অ‌নেক যানবাহন

গোয়ালন্দে বিদেশেী পিস্তল-গুলিসহ একজন গ্রেপ্তার

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণ বিষয়ে মতবিনিময়

গোয়ালন্দে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

নারীর অংশগ্রহণ বাড়লে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে: ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

গোয়ালন্দে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে ‌জেলা উন্নয়ন সমন্ময় কমি‌টির সা‌থে অর্থ ও প‌রিকল্পনা উপ‌দেষ্টার মত‌বিনিময়

১০

দৌলতদিয়ায় ভোগান্তিরোধে দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই -সংস্কৃতি প্রতিমন্ত্রী

১১

মা-বাবার দ্বন্দ্বে নিষ্পাপ শিশু আল আকসার কান্না থামছে না

১২

রাজবাড়ীতে তেলের পাম্পগুলোতে জ্বালানী তেলের সংকটে দূর্ভোগ

১৩

গোয়ালন্দে মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ

১৪

গোয়ালন্দে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ

১৬

ঈদ যাত্রা : দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের মতবিনিময়

১৭

গোয়ালন্দে সাংবাদিকদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল

১৮

স্বেচ্ছায় রাজবাড়ী জেলা ট্রাক মা‌লিক স‌মি‌তির পদ থে‌কে সহ সাধারন সম্পাদক হিরুর পদত্যাগ

১৯

`ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে ৪ কোটি পরিবারে পৌঁছানো হবে’

২০