আশার ৩ জেলার শিক্ষা সুপার ভাইজারদের সমন্বয় সভা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশার ৩ জেলার শিক্ষা সুপার ভাইজারদের সমন্বয় সভা

আশা-শিক্ষা কর্মসূচির প্রসার, চলমান কর্মসূচিতে কর্মরত শিক্ষা সুপার ভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি ও শিক্ষাকে সকলের জন্য উন্মুক্ত লক্ষ্য সামনে রেখে মাগুরা, রাজবাড়ী এবং ফরিদপুর জেলার ৩৩ জন শিক্ষা সুপারভাইজার নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ অক্টোবর) জেলা শহরের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ফরিদপুর ট্রেনিং সেন্টারে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আশা ফরিদপুর সদর জেলার সিনিয়র জেলা ম্যনেজার মোঃ তায়জুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশার শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক। তিনি আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানাবিধ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা খুলনা বিভাগীয় সিনিয়র এডুকেশন অফিসার মোঃ শহীদুল ইসলাম,  আশা কেন্দ্রীয় কার্যালয়ের টেকনিক্যাল অফিসার এডুকেশন প্রান্ত দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আশা-মাগুরা জেলার এডুকেশন অফিসার মোঃ আবু সাঈদ।
দিনব্যাপী এ প্রোগ্রামে শিক্ষা কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে উপস্থিত অতিথিবৃন্দ নানাবিধ নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি’ মোট ১ হাজার ৫০ টি ব্রাঞ্চে ১ হাজার ৫০ জন শিক্ষা সুপার ভাইজার ও ১৫ হাজার ৬১২ জন শিক্ষা সেবিকা নিয়ে কাজ করছে। এছাড়াও ৬৪ জেলায় তাদের ৬৪ টি মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ-৮ম শ্রেণির কার্যক্রম পরিচালনা করছে।  ২০১১ সালে সুবিধাবঞ্চিত শিশুদের ঝরে পড়া রোধে শুরু হওয়া এ শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১১

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১২

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৩

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৪

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৫

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৭

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৮

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৯

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

২০