রাজবাড়ীর কালুখালীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা শিশু সংসদের কালুখালী উপজেলা শাখার উদ্যোগে কালুখালী রেলওয়ে স্টেশনে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে কালুখালী প্রেসক্লাবে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিশু সংসদের কালুখালী উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. এনামুল মন্ডল। এ সময় কালুখালী সরকারি কলেজ শাখার সভাপতি মান্নান শেখ, বোয়ালিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নয়ন খান, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মোল্লাসহ উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া কালুখালী প্রেসক্লাবের সহসভাপতি বাবু মোল্লা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পথশিশুদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে সংগঠনের সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।
মন্তব্য করুন