রাজবাড়ীর বালিয়াকান্দীতে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে হেরোইনসহ ময়নুল হাসান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে গোবিন্দপুর এলাকার বাসিন্দা ময়নুল হাসানের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. আব্দুল রহমানের ছেলে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ময়নুল হাসানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন