রাজবাড়ীতে নানা আয়োজনে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত - Rajbari
কামাল হোসেন
১৩ নভেম্বর ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে নানা আয়োজনে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত

সা‌হিত্যিক ও নাট‌্যকার ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকীত রাজবাড়ীর পদমদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলা একাডেমির আয়োজনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ আমন্ত্রিত অতিথিরা। এ ছাড়া বাংলা একাডেমি, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা পরিদর্শন করেন অতিথিরা। পরে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, বিগত সময়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তাঁদের সময়ে সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। একটি জাতির প্রকৃত বিকাশে সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসচর্চার গুরুত্ব অপরিসীম। মীর মশাররফ হোসেনের মতো কালজয়ী সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং পদমদীর স্মৃতিকেন্দ্রকে সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ বলেন, মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। তাঁর রচিত ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অথচ তাঁর স্মৃতিবিজড়িত পদমদীর স্মৃতিকেন্দ্রটি আরও সমৃদ্ধ ও আধুনিক হওয়ার প্রয়োজন রয়েছে। নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্যকর্ম তুলে ধরতে স্মৃতিকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, সমৃদ্ধ পাঠাগার ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি এখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার উপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মো. সেলিম রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সী আমির আলী, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক শাহজালাল, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ এবং রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী। অনুষ্ঠানে মীর মশাররফ হোসেনের জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে প্রবন্ধ পাঠ করেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আলোচক হিসেবে বক্তব্য দেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক (অতিরিক্ত সচিব) সাইফুর রহমান (খোকন মাহমুদ) প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তাঁর জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আরও গবেষণা এবং সাহিত্যচর্চার সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি স্মৃতিকেন্দ্রটির যথাযথ সংরক্ষণ ও আধুনিকায়নের মাধ্যমে এটিকে দেশ-বিদেশের সাহিত্যপ্রেমী ও গবেষকদের আকর্ষণের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

শেষে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বি‌কে‌লে র‌য়ে‌ছে সাংস্কৃ‌তিক অনুষ্ঠান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে মাদকসেবীসহ ৩জন গ্রেপ্তার

১

গোয়ালন্দে ‘ঢাকা রহমতগঞ্জ ক্লাব’র বয়সভিত্তিক দল গঠনে খেলোয়াড় বাছাই

২

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা 

৩

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কালুখালীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

৪

রাজবাড়ীতে নানা আয়োজনে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত

৫

মানবসেবায় দেবাহুতিকে স্মরণ, শ্রাদ্ধের অর্থে সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে সহায়তা

৬

আরাফাত রহমান কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

৭

রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ১ জন গ্রেফতার

৮

এন‌সিপি নেত্রীর বাড়ী‌তে অ‌গ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন

৯

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

১০

সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র

১১

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

১২

গোয়ালন্দে হেরোইন সেবনরত অবস্থায় ৬ জন গ্রেপ্তার

১৩

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

১৪

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

১৫

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

১৬

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

১৭

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

১৮

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১৯

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

২০