রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মোঃ মিজানুর রহমান (৫১) নামে এক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
তিনি রাজবাড়ী পৌরসভার চর লক্ষীপুর ৭ নং ওয়ার্ডের মোঃ জয়নাল আবেদীনের ছেলে, রাজবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। শুক্রবার ( ২০ নভেম্বর ) দিবাগত রাত সাড়ে ১০ টার সময় রাজবাড়ী সদর থানার চর লক্ষীপুর এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, রাজবাড়ী সদর থানার ২০২৬ সালের ১৪ জুন দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন