দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২১ নভেম্বর ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

রাজবাড়ীর গোয়ালন্দে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধপূর্ণ ২০ শতাংশ জমির দখল বাদীপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) আদালতের নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমি পরিমাপ ও সীমানা নির্ধারণ শেষে আনুষ্ঠানিকভাবে এ দখল বুঝিয়ে দেওয়া হয়। এ সময় ঢাকঢোল পিটিয়ে আদালতের আদেশ বাস্তবায়নের বিষয়টি জানান দেওয়া হয়। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া মৌজায় এ কার্যক্রম পরিচালিত হয়। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশি সহযোগিতায় জমি পরিমাপ ও সীমানা নির্ধারণ করা হয়। এ-সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত ও সংশ্লিষ্ট নথি সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া মৌজার ২০ শতাংশ জমির মালিকানা ও ভোগদখল নিয়ে স্থানীয় বাসিন্দা মো. হাবিব ফকির ও মো. সালাউদ্দিন ফকিরের সঙ্গে মো. জিয়া সরদার ও মো. আলামিন সরদারের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় হাবিব ফকির ও সালাউদ্দিন ফকির ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গোয়ালন্দ সিভিল জজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে দেওয়ানি ৩৪/২০২৪ নম্বর মামলা দায়ের করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি আদালত বিবাদীদের বিরুদ্ধে একতরফাভাবে বাদীপক্ষের অনুকূলে বিনা খরচায় স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রদান করেন। ডিক্রিতে বিবাদীদের বাদীপক্ষের শান্তিপূর্ণ ভোগদখলে বাধা সৃষ্টি, জমির আকৃতি-প্রকৃতি পরিবর্তন এবং জোরপূর্বক প্রবেশ করে বাদীপক্ষকে বেদখল করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। মামলার দাবিকৃত জমিটি গোয়ালন্দ উপজেলার ৪৬ নম্বর উত্তর দৌলতদিয়া মৌজায় অবস্থিত। বি.এস. ১৭২৮ নম্বর খতিয়ানভুক্ত (প্রস্তাবিত বি.এস. ২৫৭২ নম্বর খতিয়ান) ৫৯৯৩ নম্বর দাগের মোট ৬৪ শতাংশ জমির পূর্ব প্রান্তের ২০ শতাংশ জমি নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে আদালতের ডিক্রি বাস্তবায়নের জন্য দেওয়ানি জারি ০১/২০২৬ নম্বর মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ নভেম্বর গোয়ালন্দ সিভিল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা দিবা জেলা ও দায়রা জজ আদালতের নেজারত বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল শনিবার আদালতের নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মোফাজ্জল হোসেনের উপস্থিতিতে পুলিশি সহযোগিতায় জমি পরিমাপ ও সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হয়। পরে আদালতের ডিক্রি অনুযায়ী বাদীপক্ষকে তাঁদের দাবিকৃত ২০ শতাংশ জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। এ-সময় সার্ভেয়ার, জারি কারক সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। আদালতের ডিক্রি বাস্তবায়নের মধ্য দিয়ে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের আইনি নিষ্পত্তি কার্যকর হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

১

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

২

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

৩

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

৪

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

৫

কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৬

নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৭

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৮

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

৯

গোয়ালন্দে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট’ যানবাহন থেকে নেমে ফেরিতে উঠায় ভোগান্তি

১১

কর্মকর্তা-কর্মচারী ছাড়া তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

১২

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

১৩

কালুখালীতে মোটর শোভাযাত্রার কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় আহত ৬

১৪

নৈরাজ্যের বিরুদ্ধে হারুন অর রশিদ এমপি’র নেতৃত্বে মোটর শোভাযাত্রা 

১৫

রাজবাড়ীর এক উপ‌জেলা ও দুই পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

১৬

বালিয়াকান্দীতে হেরোইনসহ আটক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড

১৭

বালিয়াকান্দীতে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

১৮

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে যুব-‌স্বেচ্ছা‌সেবক ও ছাত্রদ‌লের বিক্ষোভ

১৯

রাজবাড়ীতে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াচের জেলা শাখা অনুমোদন

২০