রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকের দর্পণ পত্রিকার এক যুগ পূর্তি ও বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার আয়োজন করা হয়।

রোববার (২২ নভেম্বর) বিকেলপ জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জেলা পরিষদের ডাকবাংলোয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু শিকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবুল হোসেন মোল্লা, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি শেখ রাজীব, আনন্দ টেলিভিশন ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি কামাল হোসেন, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. জহুরুল ইসলাম হালিম, দৈনিক গণমুক্তির রাজবাড়ী প্রতিনিধি মো. সাইফুর রহমান পারভেজ,  এটিএন নিউজের প্রতিনিধি মো. সুজন খন্দকার, আগামীর সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ, চ্যানেল এসের উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম এবং দৈনিক আজকের দর্পণের রাজবাড়ী প্রতিনিধি মো. শাকিল মোল্লাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু শিকদার বলেন, একটি সংবাদপত্রের এক যুগ পথচলা নিঃসন্দেহে গৌরবের বিষয়। সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সাধারণ মানুষের কথা তুলে ধরার মধ্য দিয়েই একটি সংবাদপত্র পাঠকের আস্থা অর্জন করে। দৈনিক আজকের দর্পণ আগামীতেও পেশাদারত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও দৈনিক আজকের দর্পণের দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন। তাঁরা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

১

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

২

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

৩

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

৪

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

৫

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

৬

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

৭

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

৮

কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৯

নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

১২

গোয়ালন্দে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট’ যানবাহন থেকে নেমে ফেরিতে উঠায় ভোগান্তি

১৪

কর্মকর্তা-কর্মচারী ছাড়া তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

১৫

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

১৬

কালুখালীতে মোটর শোভাযাত্রার কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় আহত ৬

১৭

নৈরাজ্যের বিরুদ্ধে হারুন অর রশিদ এমপি’র নেতৃত্বে মোটর শোভাযাত্রা 

১৮

রাজবাড়ীর এক উপ‌জেলা ও দুই পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

১৯

বালিয়াকান্দীতে হেরোইনসহ আটক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড

২০