পাংশায় স্ত্রীর ভাইয়ের মেয়েকে বিয়ে করা হারুন মেম্বার গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় স্ত্রীর ভাইয়ের মেয়েকে বিয়ে করা হারুন মেম্বার গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় স্ত্রীর ভাইয়ের মেয়েকে (ভাতিজি) বিয়ের দাবি করা আলোচিত মাদক সম্রাট  ইউপি সদস্য মো. হারুন অর রশিদকে (৪১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার রাত ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মো. হারুন অর রশিদ মাছপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়নের কানুখালী গ্রামের  হুরমত আলীর ছেলে।

জানা যায়, সম্প্রতি স্ত্রীর ভাইয়ের মেয়েকে (ভাতিজি) বিয়ের দাবি করেন ইউপি সদস্য মো. হারুন অর রশিদ। বিষয়টি জানাজানি হলে আলোচনায় আসেন তিনি। এ বিষয়ে পাংশা মডেল থানায় একটি অভিযোগ করে ভূক্তভোগীর (ভাতিজির) পরিবার। তবে সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় তার নামে মামলা ছিলো। সেই মামলায় তাকে গতকাল রাতে গ্রেপ্তার করে বালিয়াকান্দি থানায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বালিয়াকান্দি থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, গ্রেপ্তার হারুনের বিরুদ্ধে ইতিপূর্বে থানায় চাঁদাবাজি মামলাসহ মারপিট করে গুরুত্বর যখম করার অভিযোগ ছিলো। তদন্ত পূর্বক প্রাথমিক ভাবে অভিযুক্ত প্রমানিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

অপরদিকে তাকে গ্রেপ্তার করায় ভূক্তভোগী ভাতিজি জানায়, তাকে যে মামলাই গ্রেপ্তার করা হোক না কেন, আমরা অনেক খুশি হয়েছি। পুলিশকে ধন্যবাদ জানাই। আমাকে বিয়ের দাবি করা সহ আমাদের বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল (আমার ফুপা) হারুন মেম্বর। এখন অন্তত শান্তিতে থাকতে পারব। আমরা ও এলাকাবাসী তার কঠোর শাস্তির দাবি জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১১

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১২

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৩

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৪

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৫

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৭

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৮

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৯

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

২০