দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে দুই ফেরির সংঘর্ষ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে দুই ফেরির সংঘর্ষ

ঘন কুয়াশার কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুই ফেরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’টি প্রাইভেটকার ক্ষতিগ্রস্থ হয়। পরে তাদেরকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ক্ষতিপুরণ প্রদান করেছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের মাঝনদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজবাড়ীর চরখানখানাপুরের ক্ষতিগ্রস্থ মাইক্রোর চালক এরশাদ জানান, পৌনে ৬টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ফেরি ছেড়ে আসে। ঘন কুয়াশার কারণে মাঝনদীতে সকাল সাড়ে ৬টার সময় ফেরি ভাষা শহীদ বরকত এসে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। এতে আমার মাইক্রো ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্থ হয়। পরে প্রাইভেটকার চালককে ৫০ হাজার ও আমাকে ১৬ হাজার টাকা ক্ষতি পুরণ দেয়। আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ইমরান মাহমুদ তুহিন বলেন, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের মাঝনদীতে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ফেরি ভাষা শহীদ বরকতের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরে থাকা প্রাইভেটকার ঢাকা মেট্রো-চ-১২-৮২১৮ ও মাইক্রো ঢাকা মেট্রো-চ-১৩-৭৭৯৪ ক্ষতিগ্রস্থ হয়। পরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কুষ্টিয়ার প্রাইভেটকার চালক ফুয়াদ রেজাকে ৫০ হাজার টাকা এবং রাজবাড়ীর চরখানখানাপুরের মাইক্রো চালক এরশাদকে ১৬ হাজার টাকা ক্ষতিপুরণ প্রদান করেন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, মাঝনদীতে ঘটনা ঘটেছে। এটা মেরিন শাখা থেকে বলতে পারবেন। তাদের সাথে কথা বলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে হত্যাসহ ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

১০

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১১

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১২

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১৩

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৪

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৫

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৬

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

১৭

নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মা’কে কুপিয়ে গুরুতর জখম

১৮

পদ্মা নদী থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

১৯

যোগদান করেই দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

২০