পাংশায় বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ নভেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

রাজবাড়ীর পাংশায় ২০২৪-২৫  অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর, খেসারীর বীজ ও সার ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাংশার আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করে পাংশা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা। উপকরণ বিতরণ অনুষ্ঠানে ইউএনও এস এম আবু দারদা এর  সভাপতিত্বে ও উপজেলা উপ সহকারী কৃষি অফিসার আবু মুসার সঞ্চালয়ায়  স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার  ৭৫০ জন কৃষককে ১ কেজি সরিষা বীজ, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ২০০০ জন কৃষকের মাঝে গম বীজ ২০ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ৬০জনকে ভুট্টা বীজ ২ কেজি, ডিএমপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি, ১০০০জনকে পিঁয়াজ বীজ ১ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ২৬০ জনকে মসুর বীজ ৫ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি, ৬০ জনকে খেসারী বীজ ৮ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি, ৪০ জনকে মুগ বীজ ৫ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি, ৫০ জনকে সূর্যমুখী বীজ ১ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি ও ১৪০ জন কৃষককে চিনাবাদাম বীজ ১০ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি করে প্রদান করা হয়।

এ উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বিজ কুমার দাস, উপজেলা প্রকল বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার মো: রবিউল ইসলাম ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাগন, স্থানীয় সাংবাদকর্ম ও সুফলভোগী কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০