রাজবাড়ীতে বিএনপি'র বিক্ষোভ-সমাবেশ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশ

মঙ্গলবার বিকেলে ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক সহ বড়পুল মোড় হয়ে রেল গেইট সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেইট শহীদ স্মৃতি চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সদস্য সচিব এ্যাড. মোঃ কামরুল আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান সহ জেলা, উপজেলা, পৌর বিএনপির নেতাকর্মীরা। এসময় ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করেন।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুন বলেছেন, হিন্দু-মুসলিম ভাই, ভাই, বাংলাদেশে কোন বিরোধ নাই। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলার জনগণের সাথে ষড়যন্ত্র করছে। এতে কোন লাভ হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০