দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার কাভার্ডভ্যান, ১০ ঘণ্টা পর উদ্ধার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার কাভার্ডভ্যান, ১০ ঘণ্টা পর উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যাওয়ায় ফেরি চলাচল প্রায় ১০ ঘণ্টা বন্ধ ছিল। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উদ্ধার কাজ শেষে ফেরিঘাট পুনরায় চালু করা হয়।

কাভার্ডভ্যানটি সংযোগ সড়ক থেকে ফেরিতে ওঠার সময় ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যায়। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক ফিরোজ ও তার সহকারী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে সহকারী সামান্য আঘাত পেয়েছেন।

চালক ফিরোজ বলেন, “গাড়ির সামনে একটি মাইক্রোবাস ছিল। সেটি সামনে এগিয়ে যাওয়ার পর আমি গাড়ি চালাই। কিন্তু হঠাৎ ব্রেক কাজ করা বন্ধ করে দেয়। ফলে গাড়িটি পন্টুনে আটকে যায়। আমার সহকারী সামান্য আহত হয়েছে।”

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই ঘাটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। “যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য সতর্কতার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছি। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ১১টার দিকে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।”তিনি আরও বলেন, “পন্টুন ও ফেরিঘাটের ক্ষতি এড়াতে আমাদের টিম ধীরস্থিরভাবে কাজ করেছে। বর্তমানে ফেরিঘাটের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০