পদ্মা-যমুনা নদীতে চাঁদাবাজিকালে ৫জন গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা-যমুনা নদীতে চাঁদাবাজিকালে ৫জন গ্রেপ্তার

পদ্মা-যমুনা নদীতে চলাচলকারী বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজি কালে ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌপুলিশ। সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পদ্মা-যমুনা নদীর মোহনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মো. আ. রহমানের ছেলে মো. রাসেল মিয়া (২৪), গোলাম ইয়াসিনের ছেলে রফিকুল ইসলাম (২২), রুরু বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৫), আব্দুল করিম শেখের ছেলে মো. বাদশা শেখ (২০) ও সহিদুল্লাহ সিকদারের ছেলে মো. রবিউল সিকদার (৩৫)। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন পদ্মা-যমুনা নদীর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় সিরাজগঞ্জের বালু মহাল থেকে বৈধ ভাবে বালু ক্রয় করে আনা বাল্বহেড জাহাজে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টাকালে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে চাঁদাবাজীতে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, নৌকায় থাকা দুইটি হাসুয়া উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০