অসহায় আকরামের পাশে পাংশা প্রেসক্লাব - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অসহায় আকরামের পাশে পাংশা প্রেসক্লাব

রাজবাড়ীর পাংশায় অসহায় দিনমজুর আকরাম শেখ (২৮) এর পাশে দাঁড়িয়েছে পাংশা প্রেসক্লাব।

আকরামের জীবিকা নির্বাহের জন্য ২০ হাজার টাকা দিয়ে কিনে দেওয়া হয় একটি ভ্যান। ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় পাংশা কলেজ মোড় এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে তার হাতে ভ্যানটি বুঝে দেন পাংশা প্রেসক্লাবের আহবায়ক এম এ জিন্নাহ ও স্থানীয়রা। অসহায় আকরাম পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের সত্যজিৎপুর গ্রামের কিতাব উদ্দিন শেখের ছেলে।

গত দুই বছর আগে বিদ্যুতের কাজ করতে গিয়ে খুঁটি থেকে পরে পা ভেঙ্গে যায় আকরামের। চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছিল তার পরিবার। সহায় সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছিল তিনি। পরবর্তীতে পাংশা প্রেসক্লাবের আহবায়ক এম এ জিন্নাহ ও এলাকাবাসীর সহযোগিতায় চিকিৎসা নিয়ে সুস্থ হন আকরাম। পরে তার জীবিকা নির্বাহের জন্য কিনে দেয়া হয় ২০ হাজার টাকা মূল্যের একটি ভ্যান।

এসময় উপস্থিত ছিলেন, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্নাহ, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন,  প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি মাসুদ রেজা শিশির,  জিটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান খান, সময়ের কণ্ঠস্বরের রাজবাড়ী জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, দৈনিক পত্রিকার এজেন্ট কাসেদ আলী, আবুল কাশেম শেখ, আব্দুর রাজ্জাক শেখ, কাউসার শেখ, আব্দুল হাই সহ এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০