বাংলাদেশকে নরকে পরিনত করেছিল শেখ হাসিনা -খৈয়ম - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে নরকে পরিনত করেছিল শেখ হাসিনা -খৈয়ম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী ১আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে বাংলাদেশকে নরকে পরিনত করেছিল শেখ হাসিনা। হাজার হাজার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, আয়নাঘরে গুম করে রাখা হয়েছে। মামলায় জর্জরিত হয়ে বাসায় ঘুমাতে পারেনি। জেলখানায় নেতাকর্মীদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে, তাদের পরিবারের লোকজন মানবেতর জীবন যাপন করেছে। কিন্ত সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিএনপির অব্যাহত আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বানীবহ বড় বাজার এলাকায় বানীবহ ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীর গুলিতে আমাদের শতশত ছাত্ররা শহিদ হলেন। ছাত্র-জনতা গণ অভ্যুত্থান জালিম সরকারের প্রধান শেখ হাসিনাকে গনভবন থেকে পালাতে বাধ্য করেছে। হাসিনা ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করেছে। হাসিনা বোঝেনি খেটে খাওয়া গরীব মানুষেরা ক্ষমতার অপব্যবহার কি তা বোঝে। আর সেই কারণে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে।
তিনি আরও বলেন, আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাওয়ায় আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নিক্ষেপ করেছেন। এই বানীবহের মানুষ গত ১৭ টি বছর এলাকায় থাকতে পারেনি। এত জুলুম, অত্যাচার ও অনাচারের শুধুমাত্র সাধারণ মানুষকেই কষ্ট দেয়নি আল্লাহ তাদের তাদের উপর নারাজ হয়েছিলেন যে কারণে আজ স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। রাজনীতি করতে হবে টাকা কামানোর জন্য নয় মানুষকে সেবা করার জন্য।
জনসভায়, বানীবহ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন খানের সভাপতিত্বে ও বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম ও বানীবহ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমিন উদ্দিন মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, সাবেক যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীব, সাবেক যুগ্ম আহবায়ক কে এ সবুর শাহীন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, জেলা যুবদলের সভাপতি খায়রুল আনাম বকুল প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১০

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১১

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১২

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৩

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৪

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১৫

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৬

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১৭

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৮

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২০