৫টি লক্ষীপেঁচার শাবককে বাঁচালেন সাংবাদিক লিটন চক্রবর্তী - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৭ জানুয়ারী ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫টি লক্ষীপেঁচার শাবককে বাঁচালেন সাংবাদিক লিটন চক্রবর্তী

এবার পাঁচটি লক্ষীপেঁচার শাবককে বাঁচালেন সাংবাদিক লিটন চক্রবর্তী। বর্তমানে তিনি মাতৃহীন শাবক পাঁচটিকে লালন পালন করছেন। লিটন চক্রবর্তী রাজবাড়ী শহরের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়ার বাসিন্দা ও রাজবাড়ী জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি।

লিটন চক্রবর্তী জানান, পশু-পাখির প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা। গত শনিবার তার এক বন্ধু তাকে জানায় ফরিদপুরের মধুখালী উপজেলার ইউনিয়নের আশাপুর এলাকার একটি জুট মিলের টয়লেটের ওপরে পাঁচটি লক্ষীপেচার শাবক দেখতে পেয়েছে। কিন্তু তাদের মা সাথে নেই। কয়েকদিন ধরে শাবকগুলো না খেতে পেরে কাহিল হয়ে পড়েছে। একথা শুনে তিনি সেখানে ছুটে গিয়ে শাবক পাঁচটিকে বাড়ি নিয়ে আসেন। শাবকগুলো এখনও ওড়া শেখেনি। এক মাসের মত বয়স হবে। পেঁচার খাবার সম্পর্কে ধারণা নিয়ে ওদেরকে ছোট ছোট মাছ টুকরো টুকরো করে কেটে খাওয়াচ্ছেন। ওরা পোকা মাকড় খায়। কিন্তু পোকা মাকড় সংগ্রহ করতে না পারায় মাছই খাওয়াচ্ছেন। ওদেরকে একটি খাঁচায় রেখে তাদের আরামঘরের কক্ষে রাখা হয়েছে। দিনের বেলায় শাবকগুলোকে রোদে দেওয়া হয় আলো বাতাস পাওয়ার জন্য। রাতে খাঁচার উপর কম্বল জড়িয়ে দেওয়া হয় যাতে ঠান্ডা না লাগে। শাবকগুলো ওড়া শিখলেই দের মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হবে। যেখানে ওদের ঠিকানা ওরা সেখানে চলে যাবে।

তিনি আরও জানান, পশু-পাখির মত অগাধ ভালোবাসা থেকেই ওদের সমস্যা দেখলে এগিয়ে যান। লালন পালন করেন। ইতিপূর্বে তিনি অসুস্থ ঈগল পাখি উদ্ধার করে সুস্থ হওয়ার পর সেটি মুক্ত আকাশে ছেড়ে দিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০