সকলের সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী - Rajbari
কামাল হোসেন
৫ জুন ২০২৬, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সকলের সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত তৎপরতা ও পূর্বপ্রস্তুতির কারণেই কোনো প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। শুক্রবার (৫ জুন) বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “সকলের সহযোগিতা, সচেতনতা এবং তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমের কারণে আজকের ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, নৌপুলিশ, বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস,  দ্রুততার সঙ্গে কাজ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “গত ঈদুল ফিতরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বাসডুবিতে ২৬ জনের প্রাণহানির পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনা ছিল, ফেরিতে যানবাহন ওঠানোর আগে সকল যাত্রীকে নামিয়ে দিতে হবে। সেই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করায় আজকের ঘটনায় বাস নদীতে পড়ে গেলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। আজকে বাস ডুবির ঘটনায় শুরু থেকে শেষ পর্যন্ত  প্রধানমন্ত্রী পরিস্থিতির খবর নিয়েছেন।

প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, দৌলতদিয়ায় বাসডুবির ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্মসচিব রফিকুল করিমের নেতৃত্বে গঠিত এ কমিটিতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি’র প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০