হাজারো অবৈধ বাংলাদেশির সামনে আশার আলো - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাজারো অবৈধ বাংলাদেশির সামনে আশার আলো

অবৈধ অভিবাসীদের জন্য ছয় বছর পর আবারও সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। রোববার ১ সেপ্টেম্বর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দুই মাস এই নিয়ম কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে দেশটিতে বসবাসরত ভিসার মেয়াদোত্তীর্ণ, অনিয়মিত, কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসীরা আবেদন সাপেক্ষে বৈধ হতে পারবেন। জেল-জরিমানা ছাড়া দেশে ফিরতে পারবেন আগ্রহীরা। এ ছাড়া ভিজিট ভিসায় আমিরাতে গিয়ে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীরাও সাধারণ ক্ষমার আওতায় বৈধ হতে পারবেন।

করোনা-পরবর্তী সময়ে ভিসা উন্মুক্ত করে দেওয়ায় ভিজিট ও অন্যান্য ভিসায় আরব আমিরাতে প্রবেশ করেন লক্ষাধিক বাংলাদেশি। অনেকে ভিসা পরিবর্তন করে কাজের সুযোগ পেলেও তাদের বেশির ভাগেরই ভিসার মেয়াদ ফুরিয়ে যায়। এতে দেশটিতে অবৈধ হয়ে পড়েন কয়েক হাজার বাংলাদেশি। এখন অবৈধ অভিবাসীদের জন্য দেশটি সাধারণ ক্ষমা ঘোষণা করায় ভিজিট ভিসাধারীদেরও বৈধ হওয়ার সুযোগ সামনে এসেছে। আগামী দুই মাস চলা এই সময়ের মধ্যে সাময়িকভাবে নতুন ভিসা প্রদান বন্ধ থাকবে।

দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও আবুধাবি বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন জানান, যারা বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে আমিরাতে অনুপ্রবেশ করেছেন, তারাও পাসপোর্ট বা বাংলাদেশি হিসেবে কোনো প্রমাণ ও সংশ্লিষ্ট দেশের ভিসা, পূর্ববর্তী ভিসার তথ্য প্রদানপূর্বক মিশন থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করতে পারবেন। এর পর ইমিগ্রেশন থেকে এক্সিট পারমিট নিয়ে পারবেন দেশে ফিরতে। প্রথমে সরাসরি সংশ্লিষ্ট ইমিগ্রেশনে গিয়ে পাসপোর্ট ও ভিসা/আইডি কপি জমা দিয়ে প্রসেসিং ফি প্রদানের মাধ্যমে জরিমানা মওকুফ করা যাবে। পরে সাধারণ ক্ষমার আওতায় বৈধতার আবেদনকারীদের ৬ মাস মেয়াদি চাকরি সন্ধানী ভিসা দেবে আরব আমিরাত। এ সময়ে মধ্যে প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার মাধ্যমে বৈধতা অর্জন করতে হবে তাদের। এ ছাড়া যেসব কর্মী নিয়োগকর্তা থেকে পলায়ন করেছেন, তারা তা’মিম (নিয়োগকর্তার অভিযোগ) রিপোর্ট বিলুপ্ত করে দেশে ফিরতে বা বৈধ হওয়ার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট ইমিগ্রেশনে ভিসা রেকর্ড যাচাই করে তা’মিম পাওয়া গেলে দেশে যাওযার জন্য এক্সিট পারমিট অথবা ভিসা নিয়মিত করতে পুলিশ রিপোর্ট প্রয়োজন হবে। সাধারণ ক্ষমা চলাকালে আউট পাস নিয়ে দেশে গেলে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হবে না। ফের তারা দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।

এদিকে সাধারণ ক্ষমা চলাকালে সবচেয়ে বেশি প্রয়োজন হয় বৈধ পাসপোর্টের। তাই আবেনদকারীকে আগেই পাসপোর্টের বৈধতা নিশ্চিত করতে হবে। সেই অনুযায়ী প্রবাসীদের সেবা দিতে প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটিতে থাকা দুটি বাংলাদেশ মিশনের পাসপোর্ট উইং। পাসপোর্ট উইংয়ে লোকবল বাড়ায় নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট মিশন। অন্যদিকে বাংলাদেশি অভিবাসীদের আটক ১ হাজার ৩০০ পাসপোর্ট ইতোমধ্যে কনস্যুলেটের কাছে হস্তান্তর করেছে স্থানীয় ইমিগ্রেশন অফিস।

দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, সাধারণ ক্ষমার এই সময় প্রবাসীরা যাতে প্রতারিত না হন, সে জন্য সর্বোচ্চ নজরদারি রাখা হচ্ছে। বৈধতা পেতে সরাসরি ইমিগ্রেশনগুলোতে যোগাযোগ করতে হবে। দেশে ফিরতে হলে মিশন থেকে প্রথমে গ্রহণ করতে হবে ট্রাভেল পারমিট। কাউকে দালালের ফাঁদে পা না দেওয়ারও পরামর্শ দেন তিনি।

যেখাবে আউট পাস নিতে হবে

সাধারণ ক্ষমা চলাকালে জেল-জরিমানা ছাড়া দেশে ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করে কনস্যুলেট বা দূতাবাস থেকে অবৈধ অভিবাসীদের ট্রাভেল পারমিট নিতে হবে। ট্রাভেল পারমিট পেলে সংশ্লিষ্ট ইমিগ্রেশন থেকে সংগ্রহ করা যাবে এক্সিট পারমিট। এক্সিট পারমিট পাওয়ার ১৪ দিনের মধ্যে ওই অভিবাসীকে দেশে ফিরতে হবে। সেবা গ্রহণের জন্য দুবাই ও ওমানের ভিসাধারীদের আল-আওয়ির (আবির) ইমিগ্রেশন, শারজাহ আল রাহমানিয়া, আজমান ইমিগ্রেশন, ফুজাইরাহ ইমিগ্রেশন, রাস আল খাইমাহ ইমিগ্রেশন, উম্ম আল কোয়েন ইমিগ্রেশন, আবুধাবি সুওহান জেল ইমিগ্রেশন, আল আইন মাকাম পুলিশ স্টেশন ও মদিনা যায়েদ (বেদা যায়েদ) ইমিগ্রেশনে যেতে হবে। এর পর ইমিগ্রেশনের নির্দেশনা অনুযায়ী যেতে হবে দেশটির সরকার অনুমোদিত টাইপিং তাসহিল বা আমের সেন্টারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১১

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১২

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৩

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১৪

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৬

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৮

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৯

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

২০