রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের - Rajbari
মাসুদ রেজা শিশির
২৭ অগাস্ট ২০২৬, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

রাশিয়ার আমুর অঞ্চলে একটি নির্মাণাধীন গ্যাস কেমিক্যাল প্রকল্পে পাইপলাইন পরীক্ষার সময় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৫ জন বাংলাদেশী শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ হওয়া দুই বাংলাদেশীর মধ্যে ২ জনই রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা।

এদের মধ্যে একজনকে পরবর্তীতে উদ্ধার করা সম্ভব হলেও অপর একজন এখনও সন্ধানহীন রয়েছেন। এদিকে নিখোঁজ আব্দুল কুদ্দুসের বাড়ীতে চলছে আহাজারী। আব্দুল কুদ্দুস পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ধোঁপাকেল্লা গ্রামের মৃত মোমিন মোল্লার ছেলে।

দেড় বছর আগে জিবিকার তাগিদে রাশিয়া পাড়িদিয়েছিলেন কুদ্দুস সেখানে সিনোপেক প্ল্যান্ট নামক কোম্পানিতে কাজ করছিলেন। পিতৃহীন কুদ্দুসের ছোট বেলা থেকেই কষ্টে কেটেছে তার জীবন একটু ভাল থাকবার আশায় পারি দিয়েছিলেন প্রবাসে।

কুদ্দুসের পরিবারের দাবী যে কোন উপায়ে বাংলাদেশ সরকার যেন তদারকি করে তাদের সন্তানের সন্ধান করেদেন। কুদ্দুসের বৃদ্ধ মায়ের আহাজারীতে আকাশ বাসাত ভাড়ী হয়ে উঠেছে।

রাজবাড়ীর পাংশা পৌরসভাধীন চরমোদিপুর গ্রামের অপর নিখোঁজ থাকা মনিরুল ইসলামের পরিবার জানান মনিরুল ফকির নিখোজ ছিলো। এখন তার সন্ধান পওয়া গেছে ঘটনার সাথে সাথে হাসপাতাল নেওয়া হয়। অবস্থা গুরুতর ছিলো। এখন উন্নত চিকিৎসার জন্য মস্কো শহরে পাঠানো হচ্ছে ।

এ ব্যাপারে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক বলেন বিষয়টা আমার জানানেই খোঁজ খবর নিয়ে বলতে পারব।

গত ২৫ আগস্ট এজিসিসি নামক প্রকল্পের সিনোপেক প্ল্যান্টের একটি সংযোগ স্থানে প্রাথমিক গ্যাস সরবরাহ পরীক্ষার সময় পাইপ ফেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা বিকট বিস্ফোরণে রূপ নিয়ে ধ্বংসযজ্ঞ চালায়।

উল্লেখ্য, সংশ্লিষ্ট ওই বৃহৎ শিল্প প্রকল্পে বিগত বছরগুলোতে প্রায় আড়াই হাজার বাংলাদেশী শ্রমিক নিয়োগ পেয়েছিলেন। বর্তমানে প্রকল্পটির মূল নির্মাণ কাজ শেষ পর্যায়ে থাকলেও প্ল্যান্টগুলোতে এখনও বহু বাংলাদেশী পেশাজীবী ও শ্রমিক কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১০

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১১

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

১২

চিকিৎসায় অবহেলার অভিযোগে নিহত বালিয়াকান্দির কনিকা মন্ডলের বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী

১৩

সিজারের পর পেটে গজ রেখে সেলাই: ৫১ দিন পর প্রসূতির মৃত্যু

১৪

রাজবাড়ী‌তে সব‌জি রাখার মি‌নি কোল্ড স্টো‌রে‌জের উদ্বোধন

১৫

জলাবদ্ধতা নিরস‌নে সু‌বিধাব‌ঞ্চিত‌দের পা‌শে ছাত্রদল নেতা

১৬

স্বর্ণপদকজয়ী রাজবাড়ীর কৃতিসন্তান সাঁতারু রাফিকে সংবর্ধণা

১৭

রাজবাড়ী‌তে স্বেচ্ছা‌সেবকদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালন

১৮

পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

১৯

পাংশায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

২০