মেডিকেলে ভর্তিতে কোটা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২০ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেডিকেলে ভর্তিতে কোটা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় রাজবাড়ীর বড়পুল থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিছিলটি বড়পুল থেকে শুরু হয়ে প্রেসক্লাব হয়ে রাজবাড়ী শহীদ স্মৃতি চত্বর পর্যন্ত গমন করে। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা দেন রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থী মীর মাহমুদ সুজন, মোঃ আমিনুল ইসলাম, মোহাম্মদ টোকন মন্ডল, ফাহাদুল ইসলাম, মোঃ হাসিবুল ইসলাম, মেহজান মুস্তারি আফরিন, তুষার পাটোয়ারি, সোহেল তানভীর, রাজিব মোল্লা, সাইমুন, মোঃ সজিবুল ইসলাম সজিব এবং মাহাদি রাকিবুল হাসান। এসময় বক্তারা বলেন, কোটার কারণে যোগ্য অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারছেন না, অথচ অযোগ্যরা কোটার সুবিধায় ভর্তির সুযোগ পাচ্ছেন। এটি মেধার প্রতি অবমাননা। তারা আরও বলেন, কোটার প্রথা সম্পূর্ণ বিলুপ্ত করতে হবে। সরকারের এই নীতির কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। দ্রুত সময়ে কোটা ব্যবস্থা বাতিল করা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তার প্রতিকার করা হবে। বক্তারা সরকারকে কোটাপ্রথা বাতিলে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০