পাংশায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ জুন ২০২৫, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম :

রাজবাড়ীর পাংশা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি সচল পাইপগানসহ মহিদুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মহিদুল উপজেলার বহলাডাঙ্গা বালিয়ারচরপাড়া এলাকার যতন আলী মন্ডলের ছেলে।

সোমবার (২৩ জুন) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে রবিবার (২২ জুন) দিবাগত রাত ৩টার দিকে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকারের তত্ত্বাবধানে, পাংশা মডেল থানার এসআই মো. ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মহিদুলকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিদুল স্বীকার করে যে, তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির রান্নাঘরের জ্বালানির (গোবরের মুঠিয়া) স্তূপের নিচে লুকানো একটি বাজারের প্লাস্টিকের ব্যাগ থেকে দেশীয় তৈরি সচল পাইপগানটি উদ্ধার করা হয়।

ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মহিদুল ইসলামের বিরুদ্ধে দেশের প্রচলিত অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০