রাজবাড়ী‌তে এইচএস‌সি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদ‌লের সহায়তা কেন্দ্র - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ জুন ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে এইচএস‌সি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদ‌লের সহায়তা কেন্দ্র

রুবেলুর রহমান : রাজবাড়ী‌তে এইচএস‌সি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহনকারী পরীক্ষার্থী‌ ও অ‌ভিভাক‌দের জন‌্য সহায়তা কেন্দ্র ও বিশ্রামাগারের ব‌্যবস্থা ক‌রেছে জেলা ছাত্রদ‌ল। সেই সা‌থে পরীক্ষার্থী‌দের মা‌ঝে বিতরণ করা হ‌য়ে‌ছে ক‌রোনা সামগ্রী।

বৃহস্প‌তিবার সকালে রাজবাড়ী সরকারী ক‌লে‌জের প্রধান ফট‌কের সাম‌নে পরীক্ষার্থী‌দের জন‌্য সহায়তা কেন্দ্র চালু ও অ‌ভিভাক‌দের জন‌্য করা হয় বিশ্রামাগার করা হয়। এসময় সদ‌্য চালুকৃত সহায়তা কেন্দ্র থে‌কে পরীক্ষার্থী‌দের মা‌ঝে কলম, স্কেল, ফাইল, পেন‌সিল, খাবার পা‌নি বিতরণসহ রোল নম্বর ও ভবন খু‌জতে সহ‌যো‌গিতা ক‌রে ছাত্রদল নেতাকর্মীরা। সেই সা‌থে ক‌রোনা প্রতি‌রো‌ধে পরীক্ষার্থী‌দের মা‌ঝে মাক্স ও হ‌্যান্ড স‌্যা‌নিটাইজার বিতরণ এবং অ‌ভিভাক‌দের বিশ্রা‌মের জন‌্য সা‌মিয়ানার নি‌চে চেয়ার দি‌য়ে করা হয় বিশ্রামাগার। এ সময় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস‌্য স‌চিব শা‌হিনুর রহমান শা‌হিন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হো‌সেন আজাদ, আতিয়ার শিকদার আতিক, র‌বিন মন্ডল, রা‌সেল শেখ, রাজবাড়ী সরকারী ক‌লেজ ছাত্রদ‌লের সা‌বেক সভাপ‌তি টোকন মন্ডল, সাধারন সম্পাদক রু‌বেল মন্ডল, বর্তমান সভাপ‌তি তান‌ভির খান র‌নি, সাধারন সম্পাদক রাজন মন্ডল প্রমূখ। এদি‌কে পরীক্ষার্থী‌দের জন‌্য সহায়তা কেন্দ্র চালু এবং অ‌ভিভাক‌দের জন‌্য বিশ্রামাগা‌রের ব‌্যবস্থা করায় ছাত্রদ‌লের কর্মকা‌ন্ডের প্রশংসা ক‌রে ধন‌্যবাদ জা‌নি‌য়েছে পরীক্ষার্থী ও অ‌ভিভাবকরা।

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান জানান, রাজবাড়ী জেলা ছাত্রদল সব সময় শিক্ষার্থী‌দের সু‌খে-দু‌খে পা‌শে থে‌কে কাজ ক‌রেছেন। কিছু‌দিন আগে সমাপ্ত হওয়া এসএস‌সি পরীক্ষায় জেলা ছাত্রদলের পক্ষ থে‌কে জেলার বিভিন্ন পরীক্ষা কে‌ন্দ্রের সাম‌নে পরীক্ষার্থী ও অ‌ভিভাক‌দের জন‌্য সহায়তা কেন্দ্র ও বিশ্রামাগার ক‌রে দি‌য়েছি‌লেন। সেই ধারাবা‌হিকতা রক্ষায় এবার শুরু হওয়া এইচএস‌সি পরীক্ষায়ও পরীক্ষার্থী‌দের জন‌্য সহয়তা কেন্দ্র ও অ‌ভিভাবক‌দের জন‌্য বিশ্রামাগারের ব‌্যবস্থা ক‌রে‌ছেন। এছাড়া ক‌রোনার প্রাদুর্ভাব বৃ‌দ্ধি পাওয়ায় পরীক্ষার্থী‌দের স‌চেতনতা তৈ‌রি‌তে মাস্ক ও হ‌্যান্ড ‌স‌্যা‌নিটাইজার দি‌য়েছেন। রাজবাড়ী জেলা ছাত্রদল শুধু শিক্ষার্থীরা না, দল-মত নির্বিশে‌ষে সবার সু‌খে-দু‌খে পা‌শে থে‌কে সহ‌যো‌গিতার চেষ্টা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০