রাজবাড়ীতে ১১৩ খামারির মাঝে উন্নত জাতের হাঁস ও খাদ্য বিতরণ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ১১৩ খামারির মাঝে উন্নত জাতের হাঁস ও খাদ্য বিতরণ

Oplus_0

স্টাফ রিপোর্টার : “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানে রাজবাড়ীতে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারিদের মাঝে উন্নত জাতের হাঁস ও হাঁসের খাদ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সদর উপজেলার জৌকুড়া ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকায় বরাট, চন্দনী ও খানগঞ্জ ইউনিয়নের ১১৩ জন খামারির মাঝে জনপ্রতি ২১টি উন্নত জাতের হাঁস ও ৭৫ কেজি করে হাঁসের খাদ্য দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক ডা. মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস। সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক।

প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম বলেন, “নদীবিধৌত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধির লক্ষ্যে গৃহপালিত পশুপাখি পালন এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এতে একদিকে পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থারও উন্নয়ন ঘটছে।” এই প্রকল্পটি মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার চরাঞ্চলজুড়ে বাস্তবায়িত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০