রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ অগাস্ট ২০২৫, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

কামাল হোসেন : “তোমার হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়—লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজবাড়ী কনভেনশন সেন্টারে (নান্নু টাওয়ারের ৪র্থ তলা) জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তাহের এম তানভির এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি হাসান মাহমুদ। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মাহমুদুল হাসান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম (জাতীয় সংসদ সদস্য প্রার্থী, রাজবাড়ী-১), জেলা সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (জাতীয় সংসদ সদস্য প্রার্থী, রাজবাড়ী-২), সিনিয়র কনসালটেন্ট ও সাবেক সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইউনুস আলী মোল্লা, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান এবং রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জেল হোসেন।

বক্তারা বলেন, ছাত্রশিবির আগামী দিনের বাংলাদেশের নির্মাতা শক্তি। কারণ শিবির গড়ে তুলছে মেধাবী, সৎ, নৈতিকতা সম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক, যাদের হাতে দেশ নিরাপদ থাকবে। অনুষ্ঠানে রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০