গোয়ালন্দে প্রাইভেটকারসহ ভূয়া ডিবি পুলিশ গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ অগাস্ট ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে প্রাইভেটকারসহ ভূয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

Oplus_0

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে টাকা ছিনতাইয়ের ঘটনায় সেলিম খান (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি গোয়ালন্দ ঘাট থানার ওমেদ আলী পাড়ার আব্দুর রব খানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় গোয়ালন্দ ঘাট থানার ওমেদ আলীর পাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম খানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসতবাড়ি থেকে দস্যুতার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ২টি ওয়াকিটকি, ২টি স্টিলের চাপাতি ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

ভুক্তভোগী আবু হানিফ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত ৫ মে দুপুরে রাজবাড়ী সদরের আলাদীপুর থেকে ব্যাংক থেকে চেকের মাধ্যমে ১ লাখ টাকা তুলে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেটের কাছে কয়েকজন যুবক তার রিকশার গতিরোধ করে। ডিবি পুলিশ পরিচয়ে মাদক রাখার অভিযোগ তুলে অস্ত্র ঠেকিয়ে তাকে একটি প্রাইভেটকারে তুলে নেয়। পরে তার হাত-পা ও মুখ বেঁধে মারধর করে ব্যাংক থেকে তোলা ১ লাখ টাকা এবং মানিব্যাগে থাকা আরও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর শহিদওহাবপুর আখ সেন্টারের পাশে নির্জন স্থানে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় আবু হানিফ গত ৮ মে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে সোমবার গ্রেপ্তার সেলিম খান আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন রাজবাড়ী ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০