গোয়ালন্দে মব সৃষ্টি করে প্রবাসীকে নির্যাতনের অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২০ অগাস্ট ২০২৫, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে মব সৃষ্টি করে প্রবাসীকে নির্যাতনের অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মো. ইউসুফ আলী শেখ (৪৫) নামে এক বাহরাইন প্রবাসীকে মব সৃষ্টি করে নির্যাতন ও হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই প্রবাসী তার জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

এসময় তিনি স্থানীয় ছাত্রদলের বহিষ্কৃত নেতা শাহরিয়ার আদনান নুর ইসলামসহ তার সহযোগীদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। প্রবসী মো. ইউসুফ আলী শেখ জানান, জীবিকার তাগিদে দীর্ঘ ১০ বছর ধরে তিনি বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছেন। প্রবাসে থাকাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকায় মাদকের ভয়াবহতার প্রতিবাদ জানিয়ে একাধিক পোস্ট দেন তিনি। যেখানে শাহরিয়ার আদনান নুর ইসলামসহ অন্যান্যদের নাম উল্লেখ করি। এতে বহিষ্কৃত ছাত্রদল নেতা শাহারিয়ার আদনান নুর ইসলাম তার উপর ক্ষিপ্ত হন। এরপর গত আড়াই মাস আগে তিনি দেশে ফেরার পর তার কাছে চাঁদা দাবি করে নুর ইসলাম ও  তার সহযোগীরা। প্রথমে দুই দফায় পাঁচ হাজার টাকা করে দিলেও পরবর্তীতে এক লাখ টাকা দাবি করে তারা। এত টাকা দিতে অস্বীকার করলে নুর ইসলাম ও তার সহযোগীরা গত সোমবার (১৮ আগষ্ট) বেলা দেড়টার দিকে জমিদার ব্রীজ এলাকা থেকে গোয়ালন্দ বাজারে রওনা হন তিনি। পথে কছিমদ্দিন পাড়া এলাকায় মতির মুদি দোকানের সামনে এলে তাকে চোর আখ্যা দিয়ে বেঁধে মারধর করে। এক পর্যায়ে তার সাথে থাকা প্রতিবেশী আতিয়ার মন্ডল ও রবিউল সরদার পালিয়ে যায়। এসময় তারা তাকে খুটির সাথে বেঁধে প্রচন্ড মারধর করে তার কাছে অস্ত্র থাকার স্বীকারোক্তি আদায় করে ভিডিও করে। যা ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

কথ বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন প্রবাসী ইউছুফ আলী শেখ। তিনি আরো বলেন, ফেসবুকে এটা দেখে আমার মেয়ে লজ্জায় আমার সাথে কথা বলে না। গত তিনদিন ধরে খাওয়া দাওয়া করে না। আমি দশ বছর পর দেশে আসছি তিন মাসের ছুটিতে। আগামী ৩০ তারিখে আমি চলে যাবো। আমি অস্ত্র দিয়ে কি করবো। তারা মব সৃষ্টি করে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমার একটাই অপরাধ বিদেশে থাকা কালীল আমি তাদের বিরুদ্ধে মাদক ব্যাবসার কথা লিখে পোস্ট দিয়েছি। এদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। তিনি আরো বলেন, ওইদিন (গত সোমবার) গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আমাকে রক্ষা না করলে ওরা আমাকে মেরে ফেলতো। মবের শিকার হয়ে আমার লাশ কবরে থাকতো। এসময় তিনি বারবার তার এবং তার পরিবারের নিরাপত্তা সহ সামাজিক মর্যাদা ফিরিয়ে দেয়ার আকুতি জানান।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গত ১৮ আগস্ট ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ প্রবাসী ইউসুফ আলী শেখকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। তার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয় এবং ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। শাহারিয়ার আদনান নুর ইসলামের বিরুদ্ধে মাদকসহ একাধিক বিভিন্ন মামলা রয়েছে বলেও তিনি জানান।

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, বিভিন্ন অনিয়মের কারণে কেন্দ্রীয় ছাত্রদল ২০২৪ সালের ২৭ মে শাহারিয়ার আদনানা নুর ইসলামকে রাজবাড়ী জেলা যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেয়। তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে ছাত্রদল এর দায়ভার নেবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১০

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১২

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৪

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৫

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৬

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৭

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৮

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৯

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

২০