রাজবাড়ীতে বিএনপির কর্মীসভা: রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ অগাস্ট ২০২৫, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিএনপির কর্মীসভা: রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

কামাল হোসেন : রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়ন, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে রাজবাড়ীতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ আগস্ট) বিকেলে রাজবাড়ী পৌর বিএনপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে ড্রাই আইস ফ্যাক্টরির মাঠ চত্বরে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব মুন্সি। এসময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসমত আলী খান, শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইচ মণ্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব চৌধুরী দুলাল, জেলা বীর মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বকুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জহির রাজ, সাংগঠনিক সম্পাদক আকমল চৌধুরী, সাইদুর জামান মিলন, ৭নং ওয়ার্ড সভাপতি মো. শহিদুজ্জামান খান, ৮নং ওয়ার্ড সভাপতি মো. নাছির উদ্দিন নাছির, সাধারণ সম্পাদক শাহেব আলী খান ও ৯নং ওয়ার্ড সভাপতি মীর মোতাহার হোসেন মামুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের মানুষ তার ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে পাবে। দেশে সন্ত্রাস-নৈরাজ্যের অবসান ঘটবে, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে। এসময় নেতাকর্মীরা রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেন। পরে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১০

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১১

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১২

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৩

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৪

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১৫

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৬

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১৭

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৮

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২০